আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:২৪

যশোর শার্শায় বাইক দুর্ঘটনায় প্রান গেলো ২ যুবকের আহত ১ জন।

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী।

সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রুদ্রপুর-গোগাগামী সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টরের (টলি) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত অপর আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

সংবাদ পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ঘাতক ট্রাক্টরসহ এর চালককে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->