আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:৫৫

যশোর শার্শায় ৬ হাজার পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক।

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মোছাঃ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তি দক্ষিণ বুরুজবাগান এলাকার মোঃ আকবর আলীর স্ত্রী আম্বিয়া খাতুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকায় আম্বিয়া খাতুনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকের ঘটনায় জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->