আজ - সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:৩২

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে কিশোর বন্দির পলায়ন।

যশোর শহরতলীর পুলেরহাট থেকে শিশুবন্দি (বালক) মুনসুর শেখ পালিয়ে গেছে। সে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মৃত সোনামিয়া শেখের ছেলে। শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানিয়েছেন, মুনসুর শেখ চুরি মামলার আসামি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সে মাঠে খেলা করছিলো। এরই এক পর্যায়ে সে কৌশলে প্রহরীদের চোঁখ ফাঁকি দিয় পালিয়ে যায়। তবে কীভাবে পালালো তা তদন্ত করে দেখা হচ্ছে।এ বিষয়ে কোতয়ালি থানায় জিডি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->