আজ - রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৩৬

যশোর হৈবতপুর মান্দারতলায় ৪ টি গরু সহ গরু চোর আটক।

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মান্দারতলা গ্রামে গরু চোর সন্দেহে চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মান্দারতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়রা গরু চোর সন্দেহে চারজনকে আটক করে মারধর করে আহত অবস্থায় বাজারে রাখে। আটক ব্যক্তিরা হলেন—মো. বাবু (৪০), মো. সেলিম (৪৫), মো. আলিফ (১৪) ও মো. সিহাব (২০)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি গরু ও একটি নছিমন গাড়ি উদ্ধার করা হয়।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল হোসেন জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->