আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৫৪

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইয়ের দুই গোয়েন্দা সদস্য নিহত

জেলারাঙ্গামাটি জেলা  শহরে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই গোয়েন্দা শাখায় কর্মরত দুইজন সদস্য নিহত হয়েছেন।
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন: ইসা রুহুল (৩৮) এবং আবু দাউদুল হাসান (৩৮)। তারা দু’জনেই ডিজিএফআই রাঙ্গামাটি গোয়েন্দা শাখায় কর্মরত বলে জানা গেছে।
নিহত দাউদের বাড়ি ভোলা জেলা সদরের কালিবাড়ী রোড এলাকায় এবং নিহত ইসা রুহুলের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরের গোবিন্দপুর এলাকায়।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ডিজিএফআইয়ের দুই ফিল্ড অফিসার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সিএনজির ধাক্কায় বিপরিত দিকে চট্টগ্রাম থেকে আসা বাসের চাপায় মোটরসাইকেলে থাকা দুজনই মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অন্যজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
নিহতদের লাশ পোস্ট মর্টেমের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->