
যশোরে রোগীর স্বজনদের অতিরিক্ত দামে ওষুধ কিনতে সহযোগিতা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর সদর হাসপাতালের তিনতলা নারী ওয়ার্ড থেকে আসাদুল ইসলাম (২৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার নবাব শেখের ছেলে।
অভিযোগে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ইউসুফ (৫০)-এর পরিবারের সদস্যদের একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে অতিরিক্ত দামে ওষুধ কিনতে সহযোগিতা করেন আসাদুল। এর আগে একই ধরনের ঘটনায় একটি ফার্মেসিতে ৬০০ টাকার ওষুধ ৩ হাজার টাকায় বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আটক আসাদুলের বিরুদ্ধে দালালির অভিযোগ রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।