আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:২৮

শাহীন চাকলাদারের মনোনয়ন প্রাপ্তিতে দেয়াড়ায় মিষ্টি বিতরণ।

স্টাফ রিপোর্টার।। যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার যশোর – ৬ (কেশবপুর) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় দেয়াড়া ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়েছে।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী বিশ্বাস ও চেয়ারম্যান আনিছুর রহমানের পক্ষ থেকে আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়৷

এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দীন বিশ্বাস, ইউপি সদস্য ইউনুস আলী, নাসির উদ্দীন, আব্দুল ওহাব, মুনকির হোসেন, আমিন উদ্দীন, সেলিম হোসেন, নারী ইউপি সদস্য মিমি বেগম ও আলেয়া বেগম। দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ডাঃ জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান। ইউপি যুবলীগের সভাপতি ইয়ারুল হক জুয়েল, ইউপি ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক প্রমুখ

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->