আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:০১

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলার নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত হয়েছেন। বুধবার  রাতে নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছেন: উপজেলার মোচারচর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাব্বি (২০) ও ফারুক হোসেনের ছেলে মো. ওয়াসীম (১৮)।
পুলিশ জানায়, নকলা উপজেলার কায়দা এলাকায় নকলা-চন্দ্রকোনা সড়কের পাশে স্থানীয় মনিরের করাতকলের সামনে লাকড়ি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। বুধবার রাত ১টার দিকে রাব্বি ও ওয়াসিম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক রাব্বি। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ওয়াসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়াসিম মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->