আজ - রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৪০

সূদুর সিলেট থেকে যশোর সদর হসপিটালে রোগীর সোনার চেইন চুরি করতে এসে নিলুফা আটক।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলার স্বর্ণের চেইন কাটার দিয়ে কেটে নেওয়ার সময় নিলুফা (২১) নামে এক মহিলাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটক নারী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হাঢুড়া গ্রামের মৃত বিঙরাজের মেয়ে ও শাহীনের স্ত্রী নিলুফা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যশোর সদর উপজেলার বেকুটিয়া ক্যান্টনমেন্ট এলাকার বাচ্চু তালুকদারের স্ত্রী সুফিয়া (৫৬) মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসেন। তিনি করোনারি কেয়ার ইউনিটের নিচে অবস্থানকালে নিলুফা পেছন থেকে কাটারের সাহায্যে সুফিয়ার গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

বিষয়টি যশোর কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আটককৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->