আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:৫৭

সোমবার রাজধানীর মিরপুরে গ্যাস থাকবে না

নাজমুস সাকিব:

রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় আগামীকাল সোমবার (১৫ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সংযোগ থাকবে না।

জানা গেছে, মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের কারণে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এ দিন সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তাফা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের জন্য মিরপুর, কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মনিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহীমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাসানটেক ও এর আশেপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় মোট ২৮ জোড়া মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। সময় লাগবে ৪০ মিনিটেরও কম। প্রতি চার মিনিট পরপর ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে মেট্রোরেল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->