আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:৩৭

স্কুলছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে দিয়ে গ্রেপ্তার কলেজছাত্র

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর অশ্লীল ও আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে নাঈম শেখ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত নাঈম শেখ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাদশা শেখের ছেলে। এ ছাড়া নাঈম সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ২য় বর্ষের ছাত্র।

আজ সোমবার বেলা ১১টায় র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পৌর এলাকার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে নাঈম শহরের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন এবং বিভিন্ন কৌশলে গোপনে অশ্লীল ও আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে রাখতেন। গত বুধবার (১৩ মে) সেই ধারণকৃত অশ্লীল ও আপত্তিকর ছবিগুলো একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেন।  ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে মেয়েটির বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি পর্নোগ্রাফি আইনে মামলা করে। এরপর থেকেই অভিযুক্ত নাঈম আত্মগোপনে চলে যায়। রবিবার (২৩ মে) গভীর রাতে র‌্যাব-১২’ আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে এই ঘটনার মূলহোতা নাইম শেখকে সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত নাঈম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নাঈমকে কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->