আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:১৩

আরাবপুর ইউনিয়নে মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগ এর বৃক্ষ রোপন কর্মসূচী পালন

প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিব শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হচ্ছে। তার ধারাবাহিকতায় আজ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে আরাবপুর ইউনিয়ন সদর উপজেলার মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগ।

এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলামকে প্রধান অতিথি করে ইউনিয়ন পরিষদের মাঠে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন আরাবপুর ইউনিয়ন সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগ। এ সময় তারা কিছু বৃক্ষ রোপণ করেন এবং ইউপি চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রত্যেক কর্মীকে উদ্দেশ্যে করে বলেন মুজিব শতবার্ষিকী উপলক্ষে প্রত্যেকে তার বাসার আঙিনায় ৩টি করে বৃক্ষ রোপণ করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আরাবপুর ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক ঝন্টু, আরাবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রী জেসমিন আক্তার ও মনিরা বেগম, ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রী সুমি আক্তার, ৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রী টুম্পা বেগম, ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রী জাহানারা বেগম সহ যুবলীগের আলতাফ হোসেন, মফিজুর রহমান, রবিউল ইসলাম মিন্টু, গাজী রিপন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->