আজ - মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৫১

করোনা : যশোরে মারা গেলেন আরও ৩ জন

যশোরে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ১৩৯ জন।

মঙ্গলবার (১০ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, মৃতদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে একজন মারা গেছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ জন। এদের মধ্যে রেড জোনে ৭৪ জন ও ইয়েলো জোনে আছেন ২০ জন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বলেন, জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২ জন, সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৯২ জন। মারা গেছেন ৪০৩ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->