আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৪১

গাজীপুরে তিন বিষয়ে শর্ট সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুর: ২০২১ সালের মতো তিন বিষয়ে পরীক্ষা নেয়ার দাবিতে ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে । বৃস্পতিবার সকালে জেলার স্কুলের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে।

মহামারী কোভিড-১৯-এর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সিলেবাস শেষ করতে পারিনি। বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসে পড়াশুনার উপর নির্ভরশীল। তাই বিশেষ বিবেচনায় ২০২২সালের এসএসসি পরীক্ষা গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে ও ৩০ শতাংশ সিলেবাসে নেয়ার দাবী জানায়, শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী, ক্লাস নেয়া হচ্ছে ঐচ্ছিক তিনটি বিষয়ে । তিন বিষয়ের উপর ক্লাস নিয়ে সকল বিষয়ের পরীক্ষা নেয়া হবে অমানবিক।

জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়ি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিপেশ করে ।

গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, এসব শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বরাবর শিক্ষার্থীরা আবেদন করে থাকলে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং সর্বোপরি প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->