আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৪৫

ঝিকরগাছা পল্লীতে এক ভূমিদূস্যুর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

শাহরিয়ার হুসাইন: ঝিকরগাছা পল্লীতে সোহারাব হোসেন নামের এক ভূমিদূস্যুর বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি জবরদখল করে এক অসহায় পরিবারে বাড়ির যাওয়া রাস্তা কেটে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ন্যায় বিচার পেতে অসহায় পরিবারটি সমাজপ্রতিদের দ্বারে দ্বারে ঘুরছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বরুনহাল গ্রামে।এব্যাপারে তুহিন বাদী হয়ে ঝিকরগাছার থানায় অভিযোগ দায়ের করেছে।

জানাগেছে, ঝিকরগাছার উপজেলার নাজিম উদ্দিনের ছেলে তুহিন হোসেন বাপ-দাতার পৈত্রিক সম্পত্তি হিসাবে বরুনহাল গ্রামের পূর্ব পাড়ায় বসবাস করে আসছে। তার বসবাড়িতে একটি পুকুর আছে।

ওই পুকুরে গ্রামের অধিকাংশ মানুষ গোসল করে। সম্প্রতি ঐ গ্রামের মৃত রজব আলী ছেলে সোহারব পুকুরের পাশেই একটি টয়লেট নির্মাণ করে টয়লেটের,পানি, ময়লা ও আর্বজনা জোর করে পুকুরে ফেলতে থাকে।

পুকুরের পানি ব্যবহারে অনুউপযোগী হওয়ায় তুহিন টয়লেটের পানি ময়লা ফেলতে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে সোহারব হোসেনের নেতৃত্বে মৃত্যু কমোর উদ্দীনের ছেলে সুজা উদ্দিন ও অহিদ,সুজাউদ্দীনের ছেলে ইভেল,মৃত্যু সুলতানের ছেলে গিয়াস উদ্দিন ও সোহারাবের ছেলে সুমন রোববার ৩০ জানুয়ারি সকালে তুহিনের বাড়িতে যেয়ে তার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে বাড়ির যাওয়া রাস্তা কেটে দেয়। এবং প্রাণ নাশের হুমকি সহ তুহিনকে মাদকদ্রব্য দিয়ে ধরিয়ে দেব বলে তুহিনকে শাষিয়ে আসে।

ভূমিদূসির সোহারাব প্রভাবশালী হওয়ায় ভয়ে আতংকে তারা মানবতার জীবন যাপন করছে।এমতাবস্থায় ভুক্তভোগী তুহিনের পরিবার ন্যায় বিচার পেতে প্রশাসনের সুদৃষ্ট কামনা করেছে।এবিষয়ে বরুনহাল গ্রামের মেম্বর আব্দুল মালেক বলেন,তাদের বাড়ি যাওয়ার রাস্তা কেটে দেওয়া হয়েছে এটা সত্য,তবে পুকুরের পানি যাওয়া নিয়ে সম্যাসা আছে, আমরা স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করছি।

এব্যাপারে অভিযুক্ত সোহারব হোসেন বলেন,গিভ এন্ড টেক্স পলিছি।আমার টয়লেটের পানি পুকুরে যেতে দিলে আমি রাস্তা ছেড়ে দিবো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->