আজ - শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:২৪

যশোর ঝিকরগাছায় পুলিশ কে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত রিয়াজ আটক।

যশোরের ঝিকরগাছায় পুলিশ কনস্টেবল মিজানুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত রিয়াজকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেগতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিয়াজ ঝিকরগাছা উপজেলার বারবাকপুর শেখ পাড়ার আইয়ুব হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার এসআই সবুজ বিশ্বাস জানান, গত ২২ মার্চ ভোররাতে বারবাকপুর মাঠ পাড়ায় মাদক কেনাবেচা ও সেবনের খবর পেয়ে এএসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক কারবারি রিয়াজ ও তার সহযোগী নাদিরুল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। রিয়াজ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কনস্টেবল মিজানের বুকে আঘাত করে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে নাদিরুলকে আটক করতে পারলেও রিয়াজ আত্মগোপনে চলে যান।

এই ঘটনায় এএসআই আজিজুর রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাতক্ষীরায় খালাতো ভগ্নিপতির বাড়ি থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->