আজ - বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৫৪

নড়াইলের কাউলিডাঙ্গা বিল থেকে যুবকের প্রাণহীন দেহ উদ্ধার।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিলে সালমান খন্দকার (২৪) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমান উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত রামকান্তপুরে মধুমতি নদীর পাড়ে বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করেন সালমান। পরে বাড়ি ফিরেও কিছুক্ষণ পর আবার বের হয়ে যান তিনি। রাতভর নিখোঁজ থাকার পর সকালে কাউলিডাঙ্গা বিলে অজ্ঞাত এক লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সালমানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->