আজ - বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:২৪

নড়াইলে বাইক ট্রলি মুখোমুখি সংঘর্ষে প্রান গেলো বাইক চালক জসিমের।

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম মোল্যা হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, রোববার বিকেলে তিনি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে নড়াইল শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা এক ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জসিম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

ওসি সাজেদুল ইসলাম বলেন, বিকেলে দুর্ঘটনাটি ঘটে। পরে খুলনা নেওয়ার পথে ছেলেটি মারা যায়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->