আজ - রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১৮

নোয়াখালীর পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নোয়াখালীর প্রতিনিধিঃ নোয়াখালীল কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, স্থানীয়রা সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির পুকুরে সকাল ৮টার দিকে একজন অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান ।

পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->