আজ - বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৫৫

নড়াইল চাঁদপুর গ্রাম থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার।

নড়াইল সদর উপজেলায় জাহাঙ্গীর হোসেন সানা (৫৪) নামে এক ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন পেশায় ভ্যানচালক ছিলেন। গত শুক্রবার প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাড়িতে ফেরেন তিনি। এরপর শনিবার তাকে আর এলাকায় দেখা যায়নি।

রোববার বেলা ১১টার দিকে তার ঘরের দরজা খোলা দেখে এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের ভেতর থেকে তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে।

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->