আজ - রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৫৪

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিল আজ

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের আজ শনিবার (২৭ নভেম্বর) তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

শনিবার বেলা ১১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে নিবাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান আরজু গতকাল শুক্রবার বলেন, গত ২২ নভেম্বর (সোমবার) ইসির ৯০তম কমিশন সভা শুরুর দুই ঘণ্টা পর মুলতবি করা হয়েছে। সেই মুলতবি সভাটি শনিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভা শেষে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্র জানায়, ইতোমধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের দফসিল ঘোষণা করেছে। শনিবার আরো প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->