আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:০৬

বাঘারপাড়ায় দিলু ও ভাইস চেয়ারম্যান রউফকে টিটো হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে দায়রা জজ

খানজাহান আলী 24/7 নিউজ: যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়ায় নির্বাচনি সহিংসতায় আওয়ামী লীগ কর্মী খালেদুর রহমান টিটো হত্যা মামলায় নৌকার স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা কারাগারে।

বৃহস্পতিবার তারা ওই মামলায় আদালতে জামিনের জন্য আবেদন জানালে জেলা ও দায়রা জজ ইফতেখারুল ইসলাম মল্লিক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) দিলু পাটোয়ারী ও তার ভাই নূর মোহাম্মাদ পাটোয়ারীসহ ১৭ জনকে মামলায় আসামি করে। অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে নিহতের ভাই বদর উদ্দিন বাদী হয়ে গত (১০ ডিসেম্বর) রাতে বাঘারপাড়া থানায় এ মামলা করেন।

উল্লেখ্য আওয়ামী লীগ কর্মী খালেদুর রহমান টিটো (২৪) উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করছিলেন। গত (৯ ডিসেম্বর) রাতে তিনি ও আওয়ামী লীগের কয়েকজন কর্মী বেতালপাড়া বাজারে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন টিটো। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হলে পরদিন সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->