আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৪১

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলার মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।

নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরো কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিলো। এসময় নদীয়ার শিলবাড়ি বিএসএফের টহল দলের সামনে পড়ে। এসময় বিএসএফর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিলো।

ঘটনার চার দিন পর রবিবার (১২ ডিসেম্বর) বিকালে সীমান্তবর্তী টেংরা খালে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন।

এ ব্যাপারে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে কোনো তথ্য পাননি। খোঁজ খবর নেয়া হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->