আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:২৬

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১

ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৪১ অভিবাসনপ্রার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে নৌকায় করে সাগর পাড়ি দিতে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার।

জাতিসংঘের অভিবাসন ও শরণার্থী বিষয়ক কমিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, ডিঙ্গি জাতীয় নৌযানটিতে ছিলেন ১২০ জন। ১৮ ফেব্রুয়ারি লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা হন তারা। দু’দিন পরই দুর্ঘটনায় পড়ে নৌকাটি।

একটি বাণিজ্যিক জাহাজের সহযোগিতায় উদ্ধার পাওয়া জীবিতদের পৌঁছানো হয় সিসিলি’র একটি বন্দর নগরীতে। বাকিদের সন্ধানে চলছে অভিযান। নিখোঁজদের মধ্যে রয়েছেন তিন শিশু ও চার নারী।

চলতি বছর এ পর্যন্ত ১৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হলো ভূমধ্যসাগরে। ২০১৪ সাল থেকে মোট ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে ভূমধ্যসাগরে।

অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে ভূমধ্যসাগর ব্যবহার করে থাকেন অভিবাসনপ্রত্যাশীরা। দালালদের সহায়তায় নৌযানে চড়ে লিবিয়া উপকূল দিয়ে তারা এই পথ পাড়ি দেয়। প্রায়ই এতে হতাহত ও আটকের ঘটনা ঘটে। বহু বাংলাদেশিও এর শিকার হয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->