আজ - বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৫৫

যশোরের শরিফুলের লা শ মিললো নড়াইলের বিলে।

নড়াইল-ঢাকা মহাসড়কের পাশে তুলারামপুর গ্রামের বিল থেকে শরিফুল ইসলামের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরিফুল যশোর সদরের জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।
স্থানীয় সাহেব মোল্যা জানান, গত বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন। শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর পাঠানো হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->