আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:০৩

যশোরে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু

যশোর গত ২৪ ঘন্টায় ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আজ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগষ্ট) সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুই জনই রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। আজ মৃত দুই জনের এক জন পুরুষ এবং এক জন মহিলা। পুরুষ যশোর শার্শা উপজেলায় এবং মহিলা যশোর সদরের বাসিন্দা ছিলেন। বর্তমানে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ৮৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪০ জন।
যশোরে গত ২৪ ঘন্টায় ১৫ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ছুটি নিয়েছে ১৮ জন। এদিকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৬৫ জন এবং ইয়েলো জোনে ১৯ জন ভর্তি রয়েছে। যার মধ্যে আই সি ইউতে ৮ জন এবং এইচ ডি ইউতে ৫ জন। এছাড়া ভারত থেকে আসা করোনা আক্রান্ত ১১ জন রোগী যশোর জনতা হাসপাতালে রয়েছে। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু কমেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->