আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:০৫

যশোরে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৯

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুই জন রেড জোনে ছিলেন। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোপায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৮ জন।

যশোরে গত ২৪ ঘন্টায় ২৮ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৬৪ জন এবং ইয়েলো জোনে ২০ জন ভর্তি রয়েছে। যার মধ্যে আইসিইউতে ৯ জন এবং এইচ ডি ইউতে ১০ জন। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেকটা কমে গেছে।

যশোরে গত ২৪ ঘন্টায় ৪৭৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ২১ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ২০ হাজার ৩২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ২০২ জন।

যশোরে নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে যশোর সদরের ৬২ জন, অভয়নগর ১৫ জন, ঝিকরগাছা ২ জন, শার্শা ৫ জন, চৌগাছা ৭ জন, বাঘারপাড়া ৪ জন, কেশবপুর ১ জন ও মনিরামপুরে ৩ জন।

শুক্রবার (১৩ আগষ্ট) সকালে যশোর সিভিল সার্জন জনাব ডা: রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->