আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩৫

যশোরে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ইয়াকুবের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্থ ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি আরো জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->