আজ - রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:০০

যশোরে ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে নারী আটক।

যশোরে এক ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে বৃষ্টি নামে এক নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটক বৃষ্টি যশোর শহরের চাঁচড়া বাজার এলাকার ফজলুর রহমানের মেয়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একই এলাকার ভগো মিস্ত্রির ছেলে স্বাধীন ও বৃষ্টির বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেছেন সাতক্ষীরার কেরালকাতা দরবাসা গ্রামের মিজানুর রহমান। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নিজবাড়ি থেকে বৃষ্টিকে আটক করা হয়।

মামলার এজাহারে মিজানুর রহমান উল্লেখ করেন, বৃষ্টি তার পূর্বপরিচিত। শুক্রবার সকালে মোবাইলফোনে তাকে যশোরে আসতে বলেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় স্বাধীনের বাড়িতে। সেখানে যাওয়া মাত্রই স্বাধীনসহ আরও কয়েকজন তাকে চাকু ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে মারপিট করে তার কাছে থাকা নগদ আট হাজার ৮৮০ টাকা নিয়ে নেয়। একইসঙ্গে তার ব্যবহৃত মোবাইলফোন ও অ্যাপাচি মোটরসাইকেলটি নিয়ে চাঁচড়া মোড়ে এনে একটি বাসে তুলে দেওয়া হয়। এ সময় বলা হয়, এ নিয়ে ঝামেলা করলে ধর্ষণ মামলায় ফাঁসানো হবে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ রাতেই বৃষ্টিকে আটক করে।

অন্যদিকে, এ মামলার আরেক আসামি স্বাধীনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই তাহমুদুল ইসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->