আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:০৬

যশোরে যুবক কে অপহ রন করে মারপিটের অভিযোগ।

যশোরে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে আনোয়ার হোসেন ডাকুয়া (২৩) নামে এক যুবককে অপহরণ ও মারধরের ঘটনা ঘটেছে। আহত আনোয়ার স্থানীয় পত্রিকার এক সাংবাদিকের ছেলে।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি রাতে দড়াটানা ভৈরব হোটেলের সামনে থেকে জুয়েল ও রূপম নামের দুই যুবক আনোয়ারকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে নিউ মার্কেট ট্রাকস্ট্যান্ড এলাকার বন্ধু আবাসিক হোটেলে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। অপহরণকারীদের দাবি, আনোয়ারের বান্ধবী অহনাকে খুঁজে না পাওয়ায় তাকে জিম্মি করা হয়েছিল।

ঘটনার দিন রাত ২টার দিকে ভিকটিমের পিতা তাকে উদ্ধার করেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারকে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->