আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩৯

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সুন্দরবন থেকে পিকনিক করে ফেরার পথে রূপসা পরিবহনের চাপায় তারা নিহত হন। ঘটনাটি বসুন্দিয়ার অদূরে প্রেমবাগ স্কুল সংলগ্ন যশোর খুলনা মহাসড়কে ৬ জানুয়ারি রাত আনুমানিক পৌনে নয়টায় ঘটেছে।

রাজশাহী থেকে সুন্দরবন পিকনিকে আসা বাসটি প্রেমবাগ থামিয়ে নামাজের বিরতিতে সড়ক পার হওয়ার সময় রুপসা পরিবহন (যশোর চ- ১১-০০১৯৬) তাদের চাপা দেয় ।

এতে সুবেদ আলী(৫৫) ও কুবাদ আলী(৫৪) মারাত্মকভাবে আহত হন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা উভয়েই মারা যান। নিহত ব্যক্তিদ্বয় রাজশাহী থেকে পিকনিকের বাসে আসেন এবং ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান,নিহতদের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->