আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:০৪

যশোরে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ৪ জনের

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সাবই রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। যাদের মধ্যে যশোর সদরের ১ জন, শার্শার ১ জন, ঝিনাইদাহের ১ জন ও বাগেরহাটের ১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ৯৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৩১ জন।

যশোরে গত ২৪ ঘন্টায় ১৭ জন নতুন করে করোনায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ছুটি নিয়েছে ১৩ জন। এদিকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৭০ জন এবং ইয়েলো জোনে ৮ জন ভর্তি রয়েছে। যার মধ্যে আই সি ইউতে ১০ জন এবং এইচ ডি ইউতে ৪ জন। এছাড়া ভারত থেকে আসা করোনা আক্রান্ত ১২ জন রোগী যশোর জনতা হাসপাতালে রয়েছে। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেকটা কমে গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->