আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৫৫

যশোরে ২ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী নারী আটক।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিমা খাতুন রিনা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
এ ছড়া ইয়াবাসহ আটক অপর দুজনকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টারদিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোর-খুলনা সড়কের খুনি এলাকায় রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে হালিমাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া গাঁজা রাখার অভিযোগে জসিম উদ্দিন (৪২) নামে এক যুবককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একশ টাকা জরিমানা করা হয়েছে। জসিম সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার ইকরামুলের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মদন মোহন সাহা ওই সাজা দিয়েছেন।
অন্যদিকে ২ পিস ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে ৭দিনের বিনাশ্রম ও শ’ টাকা জরিমানা করা হয়েছে সুব্রত সরকারনামে এক যুবককে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ওই সাজা দেয়া হয়। সুব্রত সরকার যশোর শহরের মাইকপট্টি এলাকার অসীম কুমার সরকারের ছেলে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->