আজ - সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:০৪

যশোর কাসিমপুর ওসমানপুরে ভোট চাওয়াকে কেন্দ্র করে মারামারিতে ১ জন আহত।

যশোর সদর উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় এক যুবদল নেতা আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর বাজার এলাকায়।

আহত ব্যক্তি জনি হাসান (৪২)। তিনি ওসমানপুর গ্রামের মৃত কালু মোল্লার ছেলে এবং স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোট চাওয়াকে কেন্দ্র করে ওসমানপুর বাজার এলাকায় একই গ্রামের হান্নান (৪০), রবিউল (৩৮), নজরুল (৪৮), শাহাদাৎ (৪৫), হারুন (৪৫)সহ আরও ৪-৫ জন জনি হাসানের ওপর হামলা চালায়।

হামলাকারীরা হকিস্টিক, হাতুড়ি ও স্টিলের জিআই পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->