আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৫৯

যশোর চুড়ামনকাঠি পরকিয়া প্রেমিকার বাবার হেলমেটের আঘাতে প্রেমিকেএ পিরা আহত।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে পরকীয়া নিয়ে গোলযোগের জের ধরে মেয়ের বাবার হেলমেটের আঘাত ছেলের বাবা আক্কাস আলী (৫৫) জখম হয়েছেন । মঙ্গলবার বিকেলে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে। আহত আক্কাস আলী ঝাউদিয়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আক্কাস আলী জানান, আমার ছেলে মারুফ হোসেনের (২৫) সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে পাশের বাদিয়াটোলা গ্রামের জাকির হোসেনের মেয়ে জেসমিন খাতুনের। মারুফ ২ মাসের কন্যা সন্তানের জনক ও জেসমিন ৪ বছরের ছেলে সন্তানের জননী। পরকীয়ার জের ধরে তারা কয়েকদিন আগে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। মঙ্গলবার সাজিয়ালী পুলিশ ক্যাম্পে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য দুই পক্ষকে ডাকা হয়। তিনি ক্যাম্পে যাওয়ার পথে জেসমিনের বাবা জাকির হোসেনসহ দুই জন তার ওপর হামলা করে। এ সময় হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আক্কাস আলীর মাথার আঘাতটি গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, পরকীয়ার জের ধরে মারুফ নামে এক যুবক এক সন্তানের জননী জেসমিনকে নিয়ে লাপাত্তা হয়। এ ঘটনায় দুই পক্ষকে ক্যাম্পে ডাকা হয়েছিল। পথিমধ্যে মেয়ের বাবার হামলায় ছেলের বাবা জখম হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেসমিন বর্তমান স্বামী মারুফের সাথে সংসার করতে চায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->