আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:১৮

যশোর বাঘারপাড়ায় সড়কে প্রান গেলো এনজিও কর্মী নার্গিসের।

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জিনাত নার্গিস (৫০) নামে এক নারী এনজিও কর্মী।

দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে বাঘারপাড়ার রুস্তমপুর বাজার এলাকায়।

নিহত জিনাত নার্গিসের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে। তাঁর স্বামী আনিসুর রহমান। তিনি স্থানীয় একটি এনজিও প্রতিষ্ঠান ‘আস্থা বহুমুখী সমবায় সমিতি’-তে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জিনাত নার্গিস তার সহকর্মী রহিমা (৪৫) ও স্বামী কামরুজ্জামানসহ মোট তিনজন বলরামপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে রুস্তমপুর হয়ে মাথাভাঙ্গা যাচ্ছিলেন।
পথিমধ্যে রুস্তমপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল চালকের ভারসাম্য হারিয়ে জিনাত নার্গিস পিছনের সিট থেকে পড়ে যান। এসময় মোটরসাইকেলটি তার উপর চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ডিউটি অফিসার জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->