আজ - রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১৬

যশোর সলুয়া বাজারে কুপিয়ে ও পিটিয়ে দুইটি হত্যা মামলায় আসামী ২৫০ জন।

যশোরের চৌগাছা উপজেলার সলুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা এবং পরবর্তীতে গণপিটুনিতে অভিযুক্ত আব্দুল আলিম পলাশ নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) চৌগাছা থানায় এই মামলা দুটি দায়ের করা হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার জগহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও আব্দুল আলিম পলাশের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার সলুয়া এলাকায় পলাশ ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করেন, পরে চিকিৎসাধীন অবস্থায় রফিকুলের মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত পলাশকে ধরে গণপিটুনি দিলে তিনিও মারা যান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তার চাচাতো ভাই বাদী হয়ে পলাশকে প্রধান আসামি করে মামলা করেছেন। অন্যদিকে, পলাশকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তার বোন পাপিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->