আজ - শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:০৬

যসগোর শার্শায় স্কুল ছাত্র শাওনের শেষ সম্বল ব্যাটারি চালিত ভ্যান ছিনতায়।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারক চক্রের শিকার হয়েছে গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন হোসেন (১২)। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বনটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

ভুক্তভোগী শাওনের পরিবার জানায়, বিভিন্ন এনজিও থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে সম্প্রতি ১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে নতুন ভ্যানটি তৈরি করা হয়েছিল। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজারে যাওয়ার কথা বলে এক প্রতারক শাওনের ভ্যানটি রিজার্ভ করে। বাগআঁচড়া বাজারে পৌঁছানোর পর কৌশলে শাওনকে ভ্যান থেকে দূরে সরিয়ে নিয়ে চক্রের সদস্যরা সেটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, বাগআঁচড়া এলাকায় ভ্যান চুরির ঘটনা নিয়মিত হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। এর আগে গত ২১ জানুয়ারি ও ১৭ মার্চ একই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা বারবার চোর ধরে পুলিশে দিলেও চুরি হওয়া ভ্যান উদ্ধার না হওয়ায় প্রশাসনের ওপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঋণের টাকায় কেনা শেষ সম্বলটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে শিশু শাওনের পরিবার।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->