আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:২৩

সামাজিক মাধ্যমে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশ-বিদেশে অবস্থান করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অপপ্রচার পরিচালনাকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, দেশ ও বিদেশ হতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।’

‘নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এতে দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, জনমনে উদ্বেগ, বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘সরকার ধৈর্যের সঙ্গে এসব অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দেশের স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে এসব অপকর্ম সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->