আজ - সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:১৪

সারাদেশে রেড অ্যালার্ট জারি

সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে দেশজুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এদিকে ঢাকাসহ সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করে তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাত থেকে এ সতর্কতা জারি করা হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, দেশে যে কোন বিশৃঙ্খলা তৈরি না হয়। সেজন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রাজধানীতে কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের বুধবার (২৪ নভেম্বর) পূর্বাহ্ণে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে যাদের যাওয়ার কথা ছিল, তাদেরও সফর বাতিল করতে বলা হয়েছে। এমন তথ্য পুলিশ সূত্র জানা যায়।

তবে মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে পুলিশের কোনো পর্যায় থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। নাম প্রকাশ করে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথাও বলতে চাননি।

ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুলিশ সদস্যদের শতভাগ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->