আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:১০

পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে সেল গঠন

খানজাহান আলী নিউজ ডেস্ক: পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ নিতে এবার একটি সেল গঠন করেছে পুলিশ সদর দপ্তর। এর মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পুলিশের বিরুদ্ধে এখন থেকে ‘আইজিপি কমপ্লেইন সেল’ এ অভিযোগ করা যাবে। অবশ্য এটি নতুন কোন সেল নয়; পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেল এখন আইজিপি কমপ্লেইন সেল নামে পরিচিত হবে। আজ সোমবার এই সেল গঠন করা হয় বলে গণমাধ্যমকে জানান এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস। তিনি বলেন, এই সেল ২৪ ঘণ্টা চালু থাকবে। একজন অতিরিক্ত ডিআইজি সেলটির তত্ত্বাবধান করবেন। কোন পুলিশ সদস্য অপেশাদার বা অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে যেকোনো সময় অভিযোগ নেওয়া হবে বলে জানিয়ে এআইজি সহেলী বলেন, আগে অফিস চলাকালীন সময়ে অভিযোগ নেওয়া হতো। এখন নির্ধারিত কোনো সময় নেই। এই সেলে সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে অভিযোগ করা যাবে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫ এবং ০১৭৬৯৬৯৩৫৩৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ই-মেইলেও complain@police.gov.bd অভিযোগ করা যাবে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->