
যশোরের বাঘারপাড়া উপজেলায় যুবদল নেতা রুবেল হত্যা মামলায় মূল অভিযুক্ত দুই ভাই রাব্বি ও মারুফকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন ভাই। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তাদেরকে ঘটনাস্থলে নেয়া হয়। জব্বারের চাতাল থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষথেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার তেলিধান্যপুড়া গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন যুবদল নেতা রুবেল। রুবেল এবং গ্রেপ্তারকৃত রাব্বি ও মারুফ একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই রাব্বি ও মারুফ পলাতক ছিলেন। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন।
এ বিষয়ে জানতে চাইলে ডিবির ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুজন কুমার সরকার বিস্তারিত তথ্য পরে জানা যাবে।