আজ - বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:০৪

যশোরে আলোচিত পেরেক আল আমিন হ ত্যায় জড়িত টুটুল চাকু সহ আটক।

যশোরে সোনার দোকানদার আল-আমিন হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাফিয়ার রহমান টুটুলকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদস উপজেলার চূড়ামনকাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক টুটুল শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া কবরস্থান এলাকার মোসলেম আলীর ছেলে। বিকেলে আটক টুটুলকে আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পিবিআই সূত্রে জানা গেছে, নিহত আল আমিন শহরের পূর্ব বারান্দী মালোপাড়া লিচুতলা এলাকার বাসিন্দা এবং শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টির একজন কারিগর। গত ২০ আগস্ট সকালে দোকান খোলার পর বিকেল সাড়ে ৩টার দিকে তার মোবাইলে একটি ফোন আসে। অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হলে তিনি দোকান থেকে বের হয়ে আর ফেরেননি। বিকেল সাড়ে ৪টার দিকে তার মা আয়শা বেগম জানতে পারেন, বারান্দীপাড়া লিচুতলা এলাকায় আল আমিনের মরদেহ পড়ে রয়েছে। পরে লিচুতলা মাদরাসার পেছনে বাবুর মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ?এ ঘটনায় গত ২১ আগস্ট রাতে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্বে পায়। তদন্তে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামি টুটুলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পিবিআই যশোরের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পিবিআই জানায়, গ্রেপ্তারের পর টুটুলের দেওয়া তথ্য ও দেখানো মতে যশোর শহরের নাজিরশংকরপুর কোল্ড স্টোরেজের পেছনে তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার টুটুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারকের কাছে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->