আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:০৮

যশোরে বন্দুকযুদ্ধে কৃষ্ণবাটির বাবু নিহত।

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। সোমবার (১১ মে) গভীর রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবু সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তাসমীম আলম জানান, পুলিশের একটি টিম সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাড়াপোল এলাকায় মাদকের বড় চালান হাতবদল হবে। এরপর পুলিশ সদস্যরা অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে পার্শ্ববর্তী কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা বাবু বলে শনাক্ত করেন। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->