আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ২:২৮

বড় ভেকুটিয়ায় ১০০ পরিবারে শাহারুল ইসলামের মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় ভেকুটিয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।

আজ মঙ্গলবার বড় ভেকুটিয়ায় ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলতাফ হোসেন আ,লীগ নেতা মোতালেব হোসেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ইউনিয়ন যুবলিগ নেতা রবিউল ইসলাম মিন্টু আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তারেক হাসান দিপু প্রমুখ।

এ প্রসঙ্গে চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, ত্রাণ বিতরণ এখানেই শেষ নই। করোনার প্রভাবে গৃহবন্দী অস্বচ্ছল মানুষ যতদিন থাকবে সার্বিক সহযোগিতা নিয়ে আমি শাহারুল ইসলাম তাঁদের পাশে থাকবো।

শাহারুল ইসলাম আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->