আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৫৬

দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন

ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। হালনাগাদে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

ভোটার তালিকা হালনাগাদ শেষে মঙ্গলবার (২ মার্চ) চূড়ান্ত এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

তালিকা থেকে জানা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১জন।

এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->