আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:৪৩

চান্দুটিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসায় চেয়ারম্যান আনিছুর রহমানের নগদ অর্থ প্রদান।

খানজাহান আলী 24/7 নিউজ ।। যশোর সদর উপজেলার চান্দুটিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করেছেন দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান।

আজ ১৪ জুন সোমবার সকালে নুরানী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাসার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ এর নিকট নগদ অর্থ তুলে দেন তিনি।

মূলতঃ চান্দুটিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাদ সংস্কারের প্রয়োজন হলে মাদ্রাসা কতৃপক্ষ চেয়ারম্যান আনিছুর রহমানকে জানান। বিষয়টি জানতে পেরে আনিছুর রহমান মাদ্রাসায় গিয়ে কতৃপক্ষের কাছে ছাদ সংস্কারের জন্য নগদ দশ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, যুবলীগ নেতা টিপু সুলতান দিপু, শহীদুল ইসলাম খোকন, বাবলুর রহমান, সেলিম হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->