আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩৩

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বিআরবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

আজ ভোরে কুষ্টিয়া ঝিনাইদহ মহা সড়কের কুমারগাড়া বি আর বি এর সামনে বেপরোয়াগামী মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নিহত হয়েছেন। তিনি বিআরবি এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া বিটিসির পাশের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বের হয়েছিলেন। বিআরবি এর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাসে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় মাইক্রোবাস টি নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসকে ধরে ফেলে।
পরে পুলিশ এসে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->