আজ - বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১:১৫

যশোরে করোনায় প্রাণ গেল ২ জনের

যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগষ্ট) সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুই জনই রেড জোনে ছিলেন। আজ মৃত্য দুই জনের এক জন পুরুষ এবং এক জন মহিলা। পুরুষ যশোর বাঘারপাড়া উপজেলায় এবং মহিলা যশোর সদরের বাসিন্দা ছিলেন। বর্তমানে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ৮৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪২০ জন।
যশোরে গত ২৪ ঘন্টায় ১৯ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ছুটি নিয়েছে ১৫ জন। এদিকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৬৭ জন এবং ইয়েলো জোনে ১৯ জন ভর্তি রয়েছে। যার মধ্যে আই সি ইউতে ১১ জন এবং এইচ ডি ইউতে ৯ জন। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেকটা কমে গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->