আজ - সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:০৬

যশোরে আরএন রোড থেকে সাবেক ছাত্রলীগ নেতা মুমেল হোসেন আটক।

যশোর শহরের আর এন রোড এলাকা থেকে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান স্থানীয় যুবনেতা মুমেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল তাঁকে আটক করে।

গ্রেপ্তারকৃত যুবনেতা মুমেল যশোর শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে যশোর শহরের ব্যস্ততম আর এন রোড এলাকা থেকে ওত পেতে থাকা ডিবি পুলিশের একটি দল তাঁর গতিপথ রোধ করে এবং তাঁকে হেফাজতে নেয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->